শকুন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল খালের ঘাট এলাকায় বুড়িগঙ্গার তীরে গত শনিবার সন্ধ্যায় একটি শকুন পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী শকুনটিকে উদ্ধার করে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন গণির হেফাজতে দেন। বিষয়টি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামানকে জানালে গতকাল রোববার সকালে তাঁর উপস্থিতিতে ঢাকা বিভাগীয় বন্য প্রাণী পরিদর্শক সোহেল রানার কাছে শকুনটি হস্তান্তর করা হয়।