শকুন দুটি ছেড়ে দেওয়া হলো বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ধরা পড়া শকুন দুটিকে গতকাল শুক্রবার মুহুরী প্রকল্প এলাকার বনে ছেড়ে দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার চরখোয়াজ তেমুহনী এলাকায় স্থানীয় কিশোরদের হাতে দুটি বিরল প্রজাতির শকুন ধরা পড়ে। তারা শকুন দুটি নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। এতে শকুন দুটি অসুস্থ হয়ে পড়ে। পরে এলাকার দুই ব্যক্তি কিশোরদের হাত থেকে শকুন দুটি উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন।ফেনীর বন বিভাগীয় কর্মকর্তা মোল্লা রেজাউল করিম শকুন দুটিকে উদ্ধার ও চিকিৎসার জন্য সোনাগাজীর বন বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা দীপন রঞ্জন সাহাকে দায়িত্ব দেন। তিনি বৃহস্পতিবার রাতে শকুন দুটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা ও সেবাযত্ন পেয়ে শকুন দুটি সুস্থ হয়ে ওঠে।সোনাগাজী রেঞ্জ কর্মকর্তা দীপন রঞ্জন সাহা প্রথম আলোকে জানান, শকুন দুটি বিরল প্রজাতির ‘ইজিপশিয়ান ভালসার’।শকুন দুটি সুস্থ হয়ে ওঠার পর গতকাল বিকেলে সোনাগাজীর মুহুরী প্রকল্প এলাকার সংরক্ষিত বন এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।