শকুন নিয়ে বিপাকে একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের লাল গাজীর বাড়িতে ধরা পড়া শকুনের ছবি তোলার জন্য ডানা মেলে ধরা হয়  প্রথম আলো
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের লাল গাজীর বাড়িতে ধরা পড়া শকুনের ছবি তোলার জন্য ডানা মেলে ধরা হয় প্রথম আলো

প্রায় দুই মাস আগে উদ্ধার করা একটি শকুন নিয়ে বিপাকে পড়েছে একটি পরিবার। প্রথম দিকে এর ওজন ছিল প্রায় ১০ কেজি। খাবারের অভাবে শুকিয়ে দুই মাসে এখন এর ওজন পাঁচ কেজিতে নেমে এসেছে। কিন্তু কেউ শকুনটি নিচ্ছে না। এটিকে ছেড়ে দিলেও যেতে চাইছে না।
এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে শকুনটি কুড়িয়ে পাওয়া চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের লাল গাজীবাড়ির স্কুলপড়ুয়া শিশু রাশেদ (১২) ও তার পরিবার।
রাশেদ জানায়, ১৭ নভেম্বর বিকেলে খেলতে গিয়ে তাদের বাঁশঝাড়ের নিচে শকুনটিকে বসে থাকতে দেখে সে বাড়ি নিয়ে আসে। এরপর বিভিন্ন খাবার দিয়ে পাখিটি পালতে শুরু করে সে।
সুমি বলেন, ‘এখন আমরা কী করব? এটিকে মরতেও দিতে পারছি না। আবার বাঁচাতে যে ধরনের খাবার দেওয়া দরকার, আমাদের পক্ষে তা সম্ভব নয়। তবুও শকুনটিকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মুরগির নাড়িভুঁড়ি ও গরুর মাংস এনে দেওয়া হচ্ছে। প্রথম দিকে এটি প্রায় ১০ কেজি ওজনের ছিল। এখন পরিমিত খাবারের অভাবে ওজন পাঁচ কেজিতে নেমে গেছে।’
বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান জানান, ওই বাড়ির লোকজনসহ অনেকেরই শকুনটির প্রতি মায়া জন্মে গেছে।
জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’