শকুন বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০ বছরে দক্ষিণ এশিয়া থেকে ৯৯ দশমিক ৯ শতাংশ শকুন বিলুপ্ত হয়ে গেছে। এই এক যুগ আগেও বাংলাদেশে সাত প্রজাতির শকুনের বসতি ছিল। এখন শুধু ৫০০টি বাংলা শকুন টিকে আছে। এই শকুনগুলোও যাতে বিলুপ্ত হয়ে না যায়, সে জন্য বাংলাদেশ সরকার খুলনা ও সিলেটের দুটি এলাকাকে শকুনের জন্য নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে শকুন রক্ষায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা জানানো হয়। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার (আইইউসিএন) ও শকুন সংরক্ষণে গঠিত সংগঠন সেভিংস এশিয়ান ভালচার ফ্রম এক্সটিক্ট (সেভ) এবং বন বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। তিন দিনের এই সম্মেলনে বিশ্বের খ্যাতনামা শকুন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।