শকুন রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শকুন রক্ষার আহ্বান জানিয়েছে ফরিদপুর জেলা শকুন রক্ষা কমিটি। গতকাল দুপুর ১২টার দিকে ফরিদপুরে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক শকুন রক্ষা দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শকুন রক্ষা কমিটি। সংগঠনের সভাপতি আনিসুর রহমান বলেন, শকুন ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশ রক্ষা করে। এ জন্য শকুনকে প্রকৃতির স্বাস্থ্য বিভাগের কর্মচারী বলা হয়। প্রকৃতির এ পরিচ্ছন্নতাকর্মীদের রক্ষা করতে হবে।