শকুনটি পার্কে অবমুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় উদ্ধার বিরল প্রজাতির শকুনটিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্তের জন্য ময়মনসিংহ বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে শকুনটি ময়মনসিংহে পাঠানো হয়। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চাট্টা গ্রামে গত বুধবার আহত অবস্থায় শকুনটিকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেটি উদ্ধার করে। খবর পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কর্তৃপক্ষ শকুনটিকে সেখান থেকে উদ্ধার করে গতকাল শনিবার উপজেলা প্রাণিসম্পদ কেন্দ্রে
নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শকুনটিকে অবমুক্তির জন্য ময়মনসিংহ বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।