শকুনের পায়ে রশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। আকাশে টিকে থাকতে না পেরে বিরাট প্রজাতির পাখিটি নেমে আসে বিলের মাটিতে। কিশোর আল আমিন তাড়া করল পাখিটিকে। অনেক ধস্তাধস্তির পর সেটি ধরে ফেলে। পরে কয়েকজন ধরাধরি করে পাখিটিকে বিল থেকে নিয়ে আসে লোকালয়ে। ঝাপ্টাঝাপ্টি দেখে পাখির পা দুটি রশি দিয়ে বেঁধে দেয়। এভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় গ্রামে গত সোমবার সন্ধ্যায় ধরা পড়ে পাখিটি। পাখিটি সংরক্ষণ করতে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আল আমিন। পায়ে রশি দিয়ে বেঁধে রাখার বিষয়ে আল আমিন বলে, ‘বারবার উড়ে যেতে চায়। কিছুদূর গিয়ে আবার পড়ে যায়। হারিয়ে যেন না যায়, তাই বেঁধে রাখা হয়েছে।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মো. মোছাদ্দিকুর রহমান ছবি দেখে জানান, পাখিটি বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির শকুন। এই মুহূর্তে শকুন আমাদের দেশে অতি বিপন্ন এক প্রাণী। জমিতে পোকামাকড়ের ওষুধ ও রাসায়নিক সার ব্যবহারে এদের স্বাভাবিক প্রজন্ম বাধা হয়ে দাঁড়িয়েছে। আগের মতো গবাদিপশুর মৃতদেহ খোলা জায়গায় ফেলে না রেখে মাটিতে পঁতে ফেলায় খাদ্য সংকটে পড়েছে শকুন। শকুনটিকে প্রাণিসম্পদ বিভাগে নেওয়া হবে বলে জানান তিনি।