শক্তিশালী বিমান বাহিনী গঠনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের আকাশ নিরাপদ রাখতে শক্তিশালী বিমানবাহিনী গঠনের বিকল্প নেই। তিনি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমির প্যারেড গ্রাউন্ডে শীতকালীন কুচকাওয়াজে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী, পেশাদার ও আধুনিক বিমানবাহিনী অপরিহার্য।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ও শহীদ সার্জেন্ট জহুরুল হকসহ মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে আবদুল হামিদ বলেন, ‘বিমানবাহিনীর কমিশনপ্রাপ্ত তরুণ কর্মকর্তাদের আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিতে হবে।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিমানবাহিনী ২০২১ সাল নাগাদ অত্যাধুনিক শক্তিশালী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে উঠবে। বাসস।