শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে আমির হামজা নামের এক কিশোর। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আমির হামজা গুনাইহাটি গ্রামের রান্টু সেখের ছেলে ও মাঝগাঁও দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, নিকট আত্মীয়ের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নিয়ে গুনাইহাটি বাজারে আসছিল আমির হামজা। পথে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।