শখের ছবিয়ালের ফেসবুক গ্রুপ 'হ্যাকড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম বড় অনলাইনভিত্তিক ফটোগ্রাফি সংগঠন ‘শখের ছবিয়াল’-এর ফেসবুক দখলে নিয়েছে একদল হ্যাকার। গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে এক লিখিত বিবৃতিতে এই কথা জানিয়েছেন গ্রুপের অন্যতম সংগঠক এস এস আল আমিন সুমন।

বিবৃতিতে জানানো হয়, প্রথমে গ্রুপের অ্যাডমিন শোয়েব আনোয়ারুল আজিমের ফেসবুক আইডি হ্যাক করেন শরিফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তি। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই গ্রুপের অন্যান্য এডমিনকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে জনপ্রিয় এই গ্রুপটি নিয়ন্ত্রণ করছেন শরিফুল ইসলাম সুমন, আতিফ খান ও রকি রায়হান।

এস এস আল আমিন সুমন অভিযোগ করছেন, গ্রুপে অপ্রীতিকর সব পোস্ট দিয়ে গ্রুপের লাখো সদস্যকে বিব্রত করা হচ্ছে। হ্যাকারদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

২০১৩ সালের আগস্টে যাত্রা শুরু করে করে ‘শখের ছবিয়াল’। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় এক লাখ ৭৪ হাজার। ফটোগ্রাফি চর্চার অংশ হিসেবে প্রদর্শনী, আলোচনা ও ভ্রমণসহ নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে তারা। (বিজ্ঞপ্তি)