শঙ্খ নদে নিখোঁজ তানভিরের হদিস মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বেতছড়ির শঙ্খ নদে নিখোঁজ হওয়া উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানভির মাহমুদের গতকাল সোমবারও খোঁজ মেলেনি।
নদীর তলদেশে নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যদের অনুসন্ধান ও পানির উপরিভাগে হেলিকপ্টারে পর্যবেক্ষণ করেও হদিস মিলছে না বলে সেনা-নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। বেতছড়ায় উদ্ধারকাজের সার্বক্ষণিক তত্ত্বাবধানকারী মেজর আহমদ মুর্তজা রেজা বলেন, গত রোববার দুপুরে ক্যাম্প থেকে নেমে নদীতে গোসল করার সময় তানভির মাহমুদ স্রোতে তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা আরও দুই সৈনিক তাঁকে উদ্ধারের চেষ্টা করেও পারেননি। নিখোঁজ তানভিরের বাড়ি চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। বাবা, মা ও আত্মীয়স্বজন ঘটনাস্থল বেতছড়ায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দুই দিনের উদ্ধার তৎপরতার পরও খোঁজ না পেয়ে শোকাহত বাবা আবু তাহের বলেছেন, আদিবাসীরা তাঁকে জানিয়েছেন, নদীতে মোরগ বলি দিলে ছেলের সন্ধান মিলবে। এ জন্য দুজন বৈদ্য ডেকে মোরগ বলি দিয়েছেন।