শঙ্খনিধি হাউসে পুলিশের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সরকারের তালিকাভুক্ত পুরান ঢাকার শঙ্খনিধি হাউসে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।জানা গেছে, ওই ভবনের অভ্যন্তরে অবস্থিত শতবর্ষী মন্দিরের কমিটি ও দখলদার একটি গোষ্ঠীর সঙ্গে বিরোধের জের ধরে বৃহস্পতিবার পুলিশ ভবনটি নিয়ন্ত্রণে নিয়ে তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ রয়েছে, গত বুধবার মন্দিরে দুর্গাপূজার আয়োজনের জন্য প্রতিমা নিয়ে প্রবেশ করতে গেলে মন্দির মিশন কমিটির সঙ্গে দখলদারদের বাগিবতণ্ডা হয়। জানা যায়, ৩৮ নম্বর টিপু সুলতান রোডের শঙ্খনিধি হাউসে এখন ১০ জন দখলদার রয়েছেন। তাঁদের মধ্যে সাতজন বিভিন্ন দোকানপাট ও গ্যারেজ নির্মাণ করে দখল ধরে রেখেছেন। আর তিনজন দ্বিতীয় তলায় তিন ভাগে সপরিবারে বসবাস করছেন। তিনজনই সাংবাদিক। তাঁরা হচ্ছেন সুজন সাত্তার, আজাদ হোসেন ওরফে সুমন এবং কাঞ্চন কুমার দেব।কাঞ্চন কুমার দেব দাবি করেন, তাঁরা তিনজন জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে এ ভবনে বাস করছেন। সুজন সাত্তারও নিজেকে বৈধ ইজারাদার বলে দাবি করেন। মন্দির মিশন কমিটির সভাপতি বিধুভূষণ গোস্বামী বলেন, জেলা প্রশাসনের লিখিত অনুমতি নিয়েই মন্দিরে পূজার আয়োজন করা হয়েছিল। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবনে তালা লাগিয়ে দিয়েছে।