প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের নজরুল কমিউনিটি সেন্টারের পেছন দিক থেকে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সাপটিকে উদ্ধার করেন। সংস্থাটির পরিচালক সজল দেব বলেন, ‘জনবহুল এলাকার মধ্যে সাপটি দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। এটি সুস্থ আছে।’ বন্য প্রাণী গবেষক শরীফ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি বিষধর সাপ। কিন্তু কাউকে কামড়েছে বলে রেকর্ড নেই। এটির মূল খাবার হচ্ছে সাপ।’