শচীন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জুন উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্মভিটা কুমিল্লা নগরের উত্তর চর্থা এলাকার বাড়িতে শচীন উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শচীনের গান ও নাচ থাকবে। প্রথমবারের মতো কুমিল্লা জেলা প্রশাসন ওই উদ্যোগ নিয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ১৬ জুন বিকেল পাঁচটায় ওই উৎসব হবে। উৎসবের উদ্বোধন করবেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উৎসবে দেশবরেণ্য শিল্পীরা শচীন দেববর্মনের রচিত গান পরিবেশন করবেন। শচীন দেববর্মনের পরিবার চলে যাওয়ার পর এখানে প্রথমবারের মতো এবারই শচীন উৎসব হবে।