শচীন দেববর্মন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানকাটা উৎসব, শিশুদের গ্রামীণ খেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা, পিঠা মেলা, নবান্ন ও শচীন বয়ান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কুমিল্লায় দিনব্যাপী নবান্ন উৎসব হয়েছে। সেই সঙ্গে কিংবদন্তির সংগীতশিল্পী শচীন দেববর্মনের স্মরণে লোকজ গান পরিবেশন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।