প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, শত বছরের পুরোনো ফৌজদারিসহ অন্যান্য আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।জাতীয় সংসদে গতকাল রোববার টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের বেনজীর আহমেদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। বিএনপির হারুন অর রশীদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৯৮ জন। এঁদের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আটজন এবং হাইকোর্ট বিভাগে ৯০ জন বিচারক কর্মরত।