শত বছরের মধ্যে প্রথম নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে। এরপর থেকে সমঝোতা করেই দুই বছর মেয়াদি কার্যকরী পরিষদ গঠিত হচ্ছে। এবারই প্রথম লাইব্রেরির আজীবন সদস্যরা ভোটের মাধ্যমে পরিষদ গঠন করলেন। গতকাল রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাইব্রেরি মিলনায়তনে ৯৪ জন ভোটারের মধ্যে ৬১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২১ সদস্যবিশিষ্ট পরিষদের মধ্যে তিনটি পদে নির্বাচন হয়। এতে সহসভাপতি পদে গোলাম মোস্তফা চৌধুরী ও আবদুস সালাম মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে আবদুল ওয়াজেদ বিশ্বাস নির্বাচিত হন। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।