শতকোটি টাকার সম্পত্তি পৌনে তিন কোটি টাকায় বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে রাষ্ট্রীয় মালিকানাধীন দোস্ত টেক্সটাইল মিলের শতকোটি টাকার সম্পত্তি পৌনে তিন কোটি টাকায় বিক্রির অভিযোগ করেছেন জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা৷
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দোস্ত টেক্সটাইল মিলের ২৩ একর জমির মধ্যে ১২ দশমিক ৭১ একর ডোবা ও গর্ত উল্লেখ করে মাত্র দুই কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৮ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। অথচ সেখানে কোনো ডোবা বা গর্ত নেই। কারখানাটি যে মৌজায় স্থাপিত, সে মৌজার সরকাির মূল্য ধরা হলেও এর দাম হতে পারত নয় কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৪৭৯ টাকা। তা ছাড়া যে জমি বিক্রি করা হয়েছে, সেখানে রয়েছে কমপক্ষে দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ, ৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন স্থাপনা৷
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান বাজারমূল্য ধরা হলে শুধু বিক্রীত জমির মূল্যই হবে ৭০ কোটি টাকার বেিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবদুর রাজ্জাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত টেক্সটাইল মিলের সিবিএর সাধারণ সম্পাদক মীর মো. ইদ্রিছ, জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সহসভাপতি ও শ্রমিক লীগের নেতা আবদুল মতিন৷
লিখিত বক্তব্যে বলা হয়, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে ২০০৫ সালের শেষের দিকে বিটিএমসি কর্তৃপক্ষ দোস্ত টেক্সটাইল মিলের ২৩ একর জমির মধ্যে ১২ দশমিক ৭১ শতক জমি তিন ভাগে বিভক্ত করে বিক্রির সিদ্ধান্ত নিয়ে দরপত্র আহ্বান করে। তখন দাম খুব কম হওয়ায় বিটিএমসি কর্তৃপক্ষ দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করে। এ সময় সিন্ডিকেট করে তিনটি প্রতিষ্ঠান একটি করে দরপত্র জমা দেয়। এ সময় স্থানীয় শ্রমিক-কর্মচারীরা কারখানার জমি বিক্রির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তখন বিটিএমসি দরপত্র বাতিল
করে। এরপর ওই দরপত্রদাতারা ২০০৭ সালে হাইকোর্টে আবেদন করেন। সম্প্রতি দরদাতাদের পক্ষে রায় হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিটিএমসির প্রধান কার্যালয়ের গািফলতির কারণে এবং সুষ্ঠুভাবে মামলা পরিচালনা না করায় দরদাতারা জিতে যান৷ সংবাদ সম্মেলনে এ রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানানো হয়।