শতদল সভাপতি সম্পাদক হিমাদ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ২০১২-১৪ সালের নির্বাচনে শতদল বড়ুয়া সভাপতি এবং হিমাদ্রি বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার শিল্পকলা একাডেমীতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।কার্যকরী পরিষদের নবনির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি বময় বড়ুয়া, সনৎ কুমার বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, মুকুল বড়ুয়া, মানিক রতন চাকমা, টিপু বড়ুয়া, সহসাধারণ সম্পাদক রবি বড়ুয়া, রাজিব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রবাল বড়ুয়া, অর্থ সম্পাদক তিলক বড়ুয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিজু বড়ুয়া, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও শিশুবিষয়ক সম্পাদক বনশ্রী বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক সেঁজুতি বড়ুয়া। বিজ্ঞপ্তি।