শতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর প্রাচীন মৌবাড়ি দুর্গা মন্দিরের পাকা ভবনের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদী মৌবাড়ি দুর্গামন্দির ও ঠাকুরবাড়ি সত্যনারায়ণ বিগ্রহমন্দির পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো প্রধান অতিথি এবং ভূমিমন্ত্রীর সহধর্মিণী কামরুন্নাহার শরীফ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কমিটির সহসভাপতি বিশ্বনাথ পালের সভাপতিতে বক্তব্য দেন উদয় নাথ লাহিড়ী, আবুল কালাম আজাদ, শাকিল মাহমুদ ও ওসি আবদুল হাই তালুকদার। অনুষ্ঠান শেষে ৪০০ দুস্থ ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।