শতবর্ষ অনুষ্ঠানের নামে আদায় করা চাঁদা ফেরত পেতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষ অনুষ্ঠানের নামে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেরত চেয়েছেন। তারা শতবর্ষ উদ্যাপন কমিটির কাছে এই দাবি জানিয়ে গত রোববার শহরে বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে তারা সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। ছাত্রলীগের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শতবর্ষ উদ্যাপন কমিটি সাংসদ আউয়ালের বিরুদ্ধে শতবর্ষ অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ তোলার ঘটনার নিন্দা এবং শতবর্ষ অনুষ্ঠানের নামে ছাত্রদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা ফেরত দেওয়ার দাবি জানান।