শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদরের লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক শেখ আকিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্রী আছপিয়ারা খাতুন। অনুষ্ঠান শেষে স্মরণিকা শতায়ুর মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। দ্বিতীয় পর্বে স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ।