শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১৭ সালে রাশিয়ায় সংঘটিত বিপ্লবের শতবর্ষ পালন উপলক্ষে ‘অক্টোবর বিপ্লব’ বিষয়ে এক আলোচনা সভা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে পার্টির টিসি মার্কেট এলাকার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, লোকগবেষক মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, শোষণ-বঞ্চনা থেকে জনসাধারণের অর্থনৈতিক মুক্তির জন্য সংঘটিত এ বিপ্লব এখনো প্রাসঙ্গিক।