শতবর্ষ উপলক্ষে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উৎসের টানে, উৎসব প্রাণে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদ্যাপন করছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। এ ছাড়া শেষ দিনে মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি