শতবর্ষ পার করলেন বিনোদ বিহারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী আজ ১০ জানুয়ারি শতবর্ষ পূর্ণ করছেন। ১৯১০ সালের এই দিনে তিনি চট্টগ্রামে জন্ম নেন। স্কুলের ছাত্রাবস্থায় তিনি মাস্টারদা সূর্যসেনের সংস্পর্শে আসেন এবং স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হন। তরুণ বিনোদ বিহারী ১৯৩০ সালের চট্টগ্রাম যুববিদ্রোহে অংশ নিয়ে সম্মুখযুদ্ধে মারাত্মক আহত হন। দীর্ঘ জেলজীবন, গৃহবন্দিত্ব এবং ফেরারিজীবন কাটান তিনি।এক সময় তিনি কংগ্রেসের রাজনীতিতে সম্পৃক্ত হন। পাকিস্তান আমলে বিপ্লবী বিনোদ বিহারী কংগ্রেস দল থেকে আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। বিনোদ বিহারীর ১০১তম জয়ন্তীতে চট্টগ্রাম পরিষদ কলকাতার বিদ্যাসাগর মঞ্চে তাঁকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে। তাঁর জন্মস্থান চট্টগ্রামে বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।