শতবর্ষ পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শংকরবাটি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হচ্ছে এ বছর। শতবর্ষ উদ্যাপনের জন্য এরই মধ্যে শহীদুল হুদা অলককে আহ্বায়ক করে ৬১ সদস্যবিশিষ্ট একটি শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য ০১৭১৩৭০২১৩১ বা ০১৭১৫৩১৯৩১৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ