শতবর্ষ পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ছিল গতকাল রোববার। এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-উর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা, প্রধান শিক্ষক শাহনাজ বেগম প্রমুখ।