শতবর্ষ পূর্তি উদ্যাপনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হলো। বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে ২১ ও ২২ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। এসব অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা অংশ নেবেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির সদস্যসচিব ফারহানা নাজ জানান, ইতিমধ্যে অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ অনুষ্ঠানে নতুন ও প্রাক্তন ছাত্রীর মধ্যে তিন হাজার ২০০ জন নিবন্ধন করেছেন।