শতবর্ষ পূর্তি উৎসব জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে উল্লাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মার্চেন্টস পাইলট স্কুল ও টেকনিক্যাল কলেজের শতবর্ষপূর্তি উৎসব পালন করা হবে।শতবর্ষপূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মীর আবদুল হান্নান, গোলাম মোস্তফা, এ আর জাহাঙ্গীর প্রমুখ।সভাপতি জানান, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে দুই দিনব্যাপী এই উৎসব উদ্যাপনের প্রস্তুতি চলছে। প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধনের কাজ শুরু হয়েছে। ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। প্রাক্তন ছাত্রছাত্রীরা এই [email protected] অথবা [email protected] ই-মেইল ঠিকানায় তথ্য পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।