প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসব আজ বৃহস্পতি ও কাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আজ সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সাংসদ এম এ মালেক, সাবেক সাংসদ বেনজীর আহমেদ, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির। সভাপতিত্ব করবেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি হাসিবুর রহমান। বিজ্ঞপ্তি