শতবর্ষ পূর্তিতে ১০০ চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যের ধারক রংপুরের কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার ‘শতবর্ষে শত শিউলি’ স্লোগান নিয়ে ক্যাম্পাসে ১০০টি শিউলি ফুলের চারা রোপণ করা হয়।
কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে শিউলি ফুলের চারা রোপণের কর্মসূচি পালন করা হয়। ক্যাম্পাসের বাংলা বিভাগের পেছনে ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে চারা গাছগুলো লাগানো হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু ও উপাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সাহানা বেগম, তোফায়েল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, উমর ফারুক প্রমুখ।
আগামী ৪ ও ৫ নভেম্বর দুই দিনব্যাপী কলেজের শতবর্ষ উদ্যাপন উৎসব অনুষ্ঠিত হবে।