শতবর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমএন একাডেমি এ বছর শতবর্ষে পদার্পণ করল। এ উপলক্ষে বিদ্যালয়ে আজ রোববার তিন দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে। ১৯১৬ সালে সদরপুরের বাইশরশির জমিদার বীর বাহাদুর মহেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ইত্যাদি।