শতবর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও শাহেদ পারভেজ। পরে এক আলোচনা সভায় আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও মঈনুল হক খানের পরিচালনায় বক্তব্য দেন এম জি এম সারোয়ার হোসেন, নজরুল ইসলাম, এনায়েতুর রশিদ, আবদুস সামাদ, আবু আবদুল্লাহ, নবীউল ইসলাম, এমরান হোসেন, এমদাদুল হক, বেলাল হোসেন।