শতবর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের প্রাচীন বিদ্যাপীঠ মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার ১০০ বছর উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর দিনব্যাপী নানা অনুষ্ঠানে মুখর হয়ে উঠবে বিদ্যালয় প্রাঙ্গণ। এ লক্ষ্যে গত শনিবার প্রাক্তন ছাত্রীদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠান আয়োজনের জন্য ১৫টি উপকমিটি গঠন করা হয়। যশোর শহরের প্রাণকেন্দ্র বেজপাড়া এলাকায় ১৯০৪ সালে স্থাপন করা হয় এ বিদ্যাপীঠ। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রাক্তন ছাত্রীদের নিবন্ধনের কাজ শুরু হয়েছে। নিবন্ধনের জন্য ফারজানা করিমের মুঠোফোন নম্বর-০১৭১৫৩৪৫৭৪৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।