শতবর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দ্য খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটি লিমিটেডের শতবর্ষপূর্তি উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির রাইস মিল ইউনিটের মাঠে অনুষ্ঠিত সভায় সোসাইটির সভাপতি খান মো. জিয়াউল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। এর আগে সোসাইটির কয়েক শ সদস্যের অংশগ্রহণে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি