শতবর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় ১৭ মার্চ শতবর্ষ পার করেছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, পরিচালনা কমিটির সদস্য, নতুন-প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে শতবর্ষ উদ্যাপন কমিটি। শুক্রবার বেলা তিনটার দিকে বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক প্রশান্ত কুমার সরকার, এ এইচ একরামূল হক প্রমুখ।