শতবর্ষপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ঐতিহ্যবাহী চাকলা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম আবুল হোসেন জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে স্মৃতিচারণা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।