শতবর্ষপূর্তি উৎসব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ে আজ শনিবার শতবর্ষপূর্তি উদ্যাপন করা হবে। এ উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, দোয়া মাহফিল, শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ও কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।