প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ‘মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের’ শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। গত রোববার সকাল নয়টায় বিদ্যালয়ের মাঠে শতবর্ষের ফলক উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি ওই উৎসবের আয়োজন করে।
সকাল নয়টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাঁদের পদচারণে মুখর হয়ে উঠেছে বিদ্যালয়ের ক্যাম্পাস। প্রাক্তন শিক্ষার্থীরা একে অন্যকে জড়িয়ে ও করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা জীবনের নানা অভিজ্ঞতা বিনিময় এবং পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। অনেক বছর পর নিজ বিদ্যালয়ের আঙিনায় এসে পুরোনো বন্ধুদের দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই।