শতবর্ষী ভবনে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের কান্দিরপাড়ে অবস্থিত শতবর্ষী একটি ভবনের একাংশ গতকাল সোমবার ধসে পড়েছে। দোতলা ভবনটির নিচতলায় ২২টি দোকান আছে। ওপরের তলায় ছিল পূবালী ব্যাংকের কার্যালয়। তবে ২০১৩ সালে তা পাশের ভবনে সরিয়ে নেওয়া হয়। নিচতলার দোকানিরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির দক্ষিণ পাশের একটি অংশ ধসে পড়ে। এ সময় ভবনের নিচে ব্যাংকের কয়েকজন গ্রাহক ও সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। আতঙ্কে হুড়োহুড়ি করে লোকজন বেরিয়ে আসতে গিয়ে মামুন হোসেন (২৮) নামের একজন আহত হন।