শতবর্ষী রাধাগোবিন্দ ট্রাস্টের সম্পত্তি অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শতবর্ষী রাধাগোবিন্দ পাল ট্রাস্টের সম্পত্তি অবমুক্ত করে দিয়েছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
১৯৮০ সালে ট্রাস্টের সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়। এ নিয়ে রেকর্ড সংশোধনের মামলা করা হলে আদালত তা খারিজ করে দেন। এই সম্পত্তি নিয়ে যুগ্ম জেলা জজ আদালতে মামলা করা হলে ২০০৩ সালে আরবিট্রেশন আদালত তা খারিজ করে দেন। পরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে ২০০৩ সালে ওই আদেশের বিরুদ্ধে দুটি আপিল করা হয়। আদালত সাক্ষীর জবানবন্দি ও দালিলিক কাগজপত্র পর্যালোচনা করে আগের আদালতের রায় বাতিলের আদেশ দেন। একই সঙ্গে ১৯২০ সালের জগমোহন পালের উইল অনুযায়ী রাধাগোবিন্দ ট্রাস্টের সমুদয় সম্পত্তি অবমুক্ত করে দেন। এর ফলে ১৯৮০ সালে সরকারের নামে খাস খতিয়ান মুক্ত হলো সম্পত্তি।