শতবর্ষে অক্টোবর বিপ্লব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্টোবর বিপ্লব উপলক্ষে মঙ্গলবার বাম সংগঠনগুলো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করে। বিভিন্ন বাম সংগঠনের মিছিল এসে জড়ো হয় শহীদ মিনারের বেদিতে। কর্মীদের হাতে ছিল নানা ব্যানার ও ফেস্টুন। লাল রঙের পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে যায় পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। সমাবেশ শেষে বের হয় মিছিল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টনসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবিগুলো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ধারণ করা।





