শতভাগ পাসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চবিদ্যালয় থেকে ৮০ জন অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে আটজন এবং পাস করেছে ৭২ জন। এই প্রথম শতভাগ পাস করায় প্রধান শিক্ষকসহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গলায় ফুলের মালা পরিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীসহ এলাকার লোকজন অংশ নেয়। শিক্ষার্থীরা ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করে। পরে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুজ্জামান, প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।