প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিবনগরসহ ১০টি উপজেলার বিষয়ে এ ঘোষণা দেবেন। গতকাল সোমবার এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকেল চারটায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান। বক্তব্য দেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম, ডিজিএম (কারিগরি) শামীম পারভেজ, এজিএম (প্রশাসন) আবু হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহসভাপতি আলামিন হোসেন প্রমুখ।