শতভাগ বিদ্যুৎ গেছে ছয় উপজেলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ-সংযোগের আওতায় এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র বলেছে, এই ছয়টি উপজেলায় কোনো বাড়ি কিংবা পরিবার বিদ্যুৎ ছাড়া নেই। উপজেলা ছয়টি হচ্ছে গোপালগঞ্জের টুিঙ্গপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, কুমিল্লার আদর্শ সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নরসিংদীর পলাশ ও চট্টগ্রামের বোয়ালখালী।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, আজ বৃহস্পতিবার এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় সূত্র বলেন, এই ছয়টি উপজেলায় গ্রিডের বিদ্যুতের পাশাপাশি কিছু পরিবার বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার (সোলার হোম সিস্টেম) আওতায় রয়েছে। তবে বিদ্যুৎবিহীন কোনো বাড়ি এই উপজেলাগুলোতে নেই।