শতাধিক কর্মচারীর বেতন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিভিল সার্জন না থাকায় গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শতাধিক কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা তাঁরা পাননি।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের সিভিল সার্জন সুধীর চন্দ্র বণিক ১ মার্চ থেকে অবসরকালীন ছুটিতে চলে গেছেন। তিনি চলে যাওয়ার পর ওই পদে নতুন কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি। তাই বিল পাস না হওয়ায় এই জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত মাসের বেতন-ভাতা পাননি। এখন গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ আর দাস ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ভারপ্রাপ্ত সিভিল সার্জনের স্বাক্ষরে বেতনের বিল পাস হয় না। নতুন কোনো সিভিল সার্জন না আসা পর্যন্ত এ সমস্যা থাকবে।