শতাধিক টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সুনামগঞ্জের ধরমপাশা এক্সচেঞ্জের আওতাধীন শতাধিক টেলিফোন গত সাত দিন ধরে বিকল রয়েছে। ফলে এখানকার গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ধরমপাশা এক্সচেঞ্জের আওতায় ১০৪ জন টেলিফোন গ্রাহক আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে গত রোববার থেকে টেলিফোনগুলো বিকল হয়ে পড়ে। ধরমপাশা বাজারের ব্যবসায়ী আজিজুল হক বলেন, সাত দিন ধরে টেলিফোন বিকল থাকায় তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করতে পারছেন না। এতে তাঁর মারাত্মক ক্ষতি হচ্ছে।