প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিপণিবিতানে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে। ওই বিপণিবিতানের কয়েকজন ব্যবসায়ী বলেন, একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কাপড়, কসমেটিকস, জুতা, চায়ের দোকানসহ শতাধিক দোকানের ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিটের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।