শতাধিক পরিবারে বিদ্যুৎ-সংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া ও দ্বারিকুশি সড়ক এলাকার শতাধিক বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুর পুরোনো হাট চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক আবদুল হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।