প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ পৃথিবী, সজীব জীবন’ স্লোগান নিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভা বগুড়ার উদ্যোগে ফলদ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি আজিজুল হক কলেজের আকতার আলী মুন হলের সামনে একটি আমগাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগের সূচনা করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস্-উল-আলম।
এ সময় প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, বগুড়া বন্ধুসভার সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফারুখ আহমেদ, প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সড়কে শতাধিক ফলদ গাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। এই অভিযান আরও কয়েক দিন চলবে।